শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৪৩ হাজার ৩শ টাকা জরিমানা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হোটেল-রেস্তোরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪৩ হাজার ৩শ টাকা অর্থদন্ড করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল ইসলাম ও আরিফুল ইসলাম।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল ইসলাম উমেদনগর শিল্প এলাকার আনন্দ রেষ্টুরেন্ট এন্ড সুইট মিষ্টান্ন ভান্ডারকে লাইসেন্স ও খাবারে কৃত্রিম রং মেশানোর জন্য ১ হাজার টাকা, কামড়াপুর এলাকার রড সিমেন্টের দোকান মা এন্টার প্রাইজকে লাইসেন্স না থাকার অভিযোগে ১ হাজার টাকা ও অপর একটি রেষ্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে বিসমিল্লাহ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে মেয়াদ উত্তীর্ন পণ্য বাজারজাতকরন ও বিটিএসআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রির দায়ে ১৫ হাজার টাকা, এসময় আদালত অবমাননার দায়ে কামড়াপুর এলাকার মৃত জালাল উদ্দিনের পুত্র নিজাম উদ্দিনকে ৩শ টাকা, বানিয়াচং রোডের হোটেল সিরাজকে পরিস্কার পরিচ্ছনতা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্য, পেশকার খলিলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com