শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধপুরে স্ত্রীর সিজার করাকে কেন্দ্র করে স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

আবুল হোসোন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সিজারে স্ত্রীর সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে অভিমানি স্বামীর বিষপানে আত্মহত্যা করেছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অভিমানি স্বামী কাউছার (২৪) এর মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার শাহপুর গ্রামের এনাম খার ছেলে কাউছার খা প্রায় ৬ বছর পূর্বে পার্শ্ববর্তী সুলতানপুর গ্রামের আদম খার মেয়ে সেলিনা আক্তার (২০)কে বিয়ে করে। বিয়ের পর তাদের সংসারে দুটি সন্তানের জন্মনেয়। পরে সেলিনা সন্তান সম্বভা হলে পরিবারের পক্ষ থেকে সেলিনাকে রোববার সকাল ৯টার দিকে স্থানীয় তিতাস হাসপাতালে সিজার করানো হয়। স্ত্রীকে পুরুষ ডাক্তার দিয়ে সিজার করানো হয়েছে এখবর জানতে পেরে কাউছার ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে রবিবার রাতেই কিটনাশক পান করে কাওছার। হাসপাতালে চিকিৎসায় কিছুটা সুস্থ্য হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। সোমবার রাতে কাওছার আবারও বিষ পান করে। পূনঃরায় তাকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়। তবে তার মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com