রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে সরকারী বিল দুই ভাগ করে রাস্তা নির্মাণ ॥ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ করগাঁও উপজেলার ইউনিয়নের মুক্তাহার গ্রামে সরকারী বিল দুই ভাগ করে পারিবারিক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত (৩০ জানুয়ারী) ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফনি ভূষন দাশ হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের এই গ্রামের ১নং খতিয়ানের জমি রয়েছে। যার দাগ নং ২৪২৪ চতলী/গর বিল নামে পরিচিত। এই দাগটি ১নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। অভিযোগে আরো বলা হয়, সরকারী বিল দুই ভাগ করে একই গ্রামের বাসিন্দা আশিষ দাশ নামে এক ব্যক্তি বিলের উপর দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করেছেন। তাঁর ইচ্ছেমত বিলের জায়গা দখল করা শুরু করেছে। যাহা সরকার বাহাদুরের ও সাধারণ জনগনের অত্যন্ত তির কারণ। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে গ্রামবাসীর পক্ষে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হয়েছে। সরকারী বিল দুই ভাগ করে পারিবারিক রাস্তা নির্মাণ সম্পর্কে জানতে চাইলে আশিষ দাশ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের কতিপয় ব্যক্তিদের ইন্ধনে আমার বিরুদ্ধে নানা মিথ্যাচার করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com