সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

জিকে গউছ ও জালাল আহমেদসহ নেতাকর্মীদের মুক্তির দাবীতে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, হবিগঞ্জ পৌরসভার ৩ বারের নির্বাচিত পদত্যাগকারী মেয়র এবং কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয় সম্পাদক আলহাজ্ব জি, কে গউছ ও হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ ৪০ জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ (ফ্রেরুয়ারী) ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এতে জি, কে গউছ ও জালাল আহমেদসহ আটককৃত নেতাকর্মীরদের উপর পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, লিটন মিয়া, সদস্য সুমন মিয়া, প্রমুখ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আলী হোসেন, মোঃ জাবেদ আলম, মোঃ শায়েক, মোঃ শাহরিয়ার বাচির, হাবিবুর রহমান, জুনেদ আলম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ বলেন, কারাগারে আটক রেখে জনতার এমপি হবিগঞ্জ জেলা বিএনপির কর্ণধার আলহাজ্ব জি, কে গউছ ভাইকে গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে ধমিয়ে রাখা যাবে না। অতএব জি,কে গউছ ভাইয়ের নেতৃত্বে সকল বাধা বিপত্তি অতিক্রম করে ভয়কে জয় করেই আমরা ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করবো। তিনি আরো বলেন, মিথ্যা, ভিত্তিহীন একটা মামলা দিয়ে জি ,কে গউছ ভাইসহ ৪০ জন নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তীব্র নিন্দা ও জানাই। সেই সাথে ৪০ জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com