বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা পরিষদ রেষ্ট হাউজ ভাংচুর মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন-মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ রেষ্ট হাউজ ভাংচুরের ঘটনায় কারাগারে থাকা বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে তাদের আইনজীবি মোঃ আব্দুল হাই, আফজল হোসেন, নুরুল ইসলাম, শাহিন মিয়া খন্দকারসহ অর্ধশতাধিক আইনজীবি তাদের জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। এর মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ জি কে গউছ, ছাত্রদলের সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদ রিংগনসহ ৪০ নেতাকর্মীর জামিন মঞ্জুর হয়। তবে পুলিশ এসল্ট মামলা থাকায় জামিন পেলেও মুক্তি পাবে না। প্রসঙ্গত গত ৯ ফেব্রুয়ারি সদর থানার এসআই সনক দেব জেলা পরিষদ রেষ্ট হাউজ ভাংচুর মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আবেদন করেন। বিজ্ঞ আদালত তাদেরকে শোন এরেষ্ট দেখান। এর আগে তারা পুলিশ এসল্ট মামলায় কারাগারে যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com