বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সংবর্ধনা সভায় ইউপি চেয়ারম্যান সৈয়দ সোহেল ॥ নোয়াপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সাথে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল। তিনি বলেন- মাদকসেবীদের পক্ষে যারা তদবির করবেন তাদেরকেও চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করা হবে, একটি সমাজকে রক্ষার জন্য মাদকসেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার বিকল্প নেই। তারা দেশের শত্রু, সমাজের শত্রু, পরিবারের শত্রু। নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইটাখলা গ্রামে আয়োজিত সংবর্ধনা সভায় ইউপি চেয়ারম্যান স্পষ্টভাবে জানিয়ে দেন, পুর্ব ইটাখলা গ্রামেই ৫০ জন মাদকসেবী ও মাদককারবারী রয়েছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারা ছাড় পাবে না, কোনো তদবির কাজে আসবে না। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবার পর সৈয়দ মোঃ সোহেলকে প্রথম সংবর্ধনা প্রদান করে মামুন এন্টারপ্রাইজ। একই সাথে ইউনিয়নের নারী সদস্য শ্যামলী রাণীসহ এলাকার ১৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধণা প্রদান করা হয়। গত ৮ ফেব্রুয়ারী রাতে পূর্ব ইটাখলার বিশিষ্ট মুরুব্বী আব্দুল আলীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেবল এসব কথা বলেন। মামুন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মামুন রেজা বলেন- গুনি মানুষদেরকে মুল্যায়ন করলে গুনি মানুষ তৈরী হয়, আমরা সব সময় সাদা মনের মানুষের পাশে থাকব, মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যানের মাদক বিরোধী যুদ্ধে আমরা সহযোদ্ধা হিসাবে কাজ করব। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা জয়নুল আবেদিন, হাবিবুর রহমান, আব্দুর মালেক তারা মিয়া। সংবর্ধনা সভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com