সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮২ বা পড়া হয়েছে

গতকাল ০২/০২/২০২২ইং তারিখ, রোজ বুধবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রথম পাতায় “হবিগঞ্জে স্টাম্প ও কোর্ট ফি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারী চক্রের মূল হোতা নুরুল হক ডিবি’র অভিযানে গ্রেফতার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত। একটি কুচক্রী মহল তাদের অসৎ উদ্দেশ্যে হাসিল, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এই সংবাদে আমাকে জড়িয়েছে। আমি হবিগঞ্জ শহরের সর্বজন পরিচিত পরিবারের ১ জন সন্তান। বাহুবল উপজেলার একমাত্র সরকারী কলেজ মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ আমার পরিবারের অবদান। মানুষের সেবা করার লক্ষ্যে আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে ডাক্তারী পেশায় নিয়োজিত আছি। আমার ব্যক্তিগত ও পারিবারিক ঐতিহ্য রয়েছে। আমি ও আমার পরিবারের সম্মান ও সুনাম নষ্ট করতে এই ধরণের মানহানিকর সংবাদে আমার নাম ব্যবহার করা হয়েছে। সংবাদে যে নুরুল হককে আমার ভাড়াটিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে, প্রকৃত পক্ষে তিনি আমার ভাড়াটিয়া নন। সংবাদের আরেক অংশে উল্লেখ করা হয়েছে, অভিযান পরিচালনাকারী হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক অভিজিৎ ভৌমিককে আমি ভুল বুঝিয়েছি এই কথার কোন ভিত্তি নেই। বরং আমি অভিযান পরিচালনাকারী টিমকে সার্বিক সহযোগিতা করেছি। এ কথা অভিযান পরিচালনাকালী টিম এর প্রধান অভিজিৎ ভৌমিকও স্বীকার করেছেন। অপর দিকে, সংবাদে জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আতাউর রহমানের যে বক্তব্য দেয়া হয়েছে তাও সম্পূর্ণ ভুয়া ও কাল্পনিক। প্রকৃত পক্ষে ওই দিন কোন সাংবাদিক তাঁর সাথে যোগাযোগই করেন নি। পত্রিকায় সংবাদ পাঠের পরই তিনি এই বিষয়টি সম্পর্কে অবগত হন। সংবাদে উল্লেখিত উপরোক্ত ২ জন ব্যক্তির বক্তব্যেই যাচাই করার জন্য পত্রিকা অফিস থেকে তাদের ফোন করলে, তারা এক বাক্যে ওই বক্তব্যের সাথে তাদের সম্পৃক্ততা নাই বলে জানান। তাঁরা শুধুমাত্র সংবাদ পাঠ করার পর সংবাদে তাদের কাল্পনিক বক্তব্য সম্পর্কে অবগত হন।
এ ব্যাপারে মামলার বাদী ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই অভিজিৎ ভৌমিক বলেন, অভিযান পরিচালনাকালে ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরী আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। একই সাথে তিনি বলেন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার কোন সংবাদকর্মী বা কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে তাঁর কোন বক্তব্য নেয়নি। তাই আমি নি¤œ স্বাক্ষরিত ব্যক্তি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে ভবিষ্যতে এই ধরণের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিক ভাইদের আরও সর্তকতার সাথে নীতি আদর্শ অবলম্বণ করে স্বচ্ছ ও সত্য সংবাদ প্রকাশের অনুরোধ জানাই।

ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরী
সাধারণ সম্পাদক
হবিগঞ্জ ডেন্টাল সার্জন’স ফোরাম, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com