শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরের নবনির্বাচিত ১১ ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন

  • আপডেট টাইম বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার (১ লা ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম। পরে বিকেল ৩টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯৯ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মইন। এ সময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও নবনির্বাচিত চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com