শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ-আউশকান্দি সড়কে অচলাবস্থা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী

  • আপডেট টাইম রবিবার, ৬ জুলাই, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান হয়নি। আউশকান্দি ও কুর্শি সিএনজি শ্রমিকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। গত ৫দিন ধরে হামলা পাল্টা হামলায় নবীগঞ্জ উপজেলা উত্তপ্ত হয়ে উঠছে। গত শুক্রবার সন্ধা রাতে বাস থেকে নামিয়ে শিপন মিয়া নামের আউশকান্দির এক শ্রমিককে প্রহার করেছে কুর্শির শ্রমিকরা। গতকাল শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে সিএনজি অটোরিক্সা সমবায় সমিতির মালিক ও শ্রমিকরা প্রতিবাদ সভা করেছে। অপরদিকে কুর্শি ষ্ট্যান্ডের শ্রমিকরাও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছে। এলাকাবাসী ও শ্রমিকরা জানান, সিএনজি শ্রমিকদের পরিশ্রমের টাকায় ভাগ বসানোর জন্য আউশকান্দি ষ্ট্যান্ডে কতিপয় নামধারী শ্রমিক চাঁদাবাজি করছে। চাঁদা দিতে কোন রকম হেরফের হলে শ্রমিকদের নির্যাতন করা হয়। মূলত শ্রমিক নামধারী চাঁদাবাজদের কারণেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। গত ৫দিন ধরে নবীগঞ্জ-আউশকান্দি সড়কে চলাচলরত যাত্রীরা দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ। সেই সাথে চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছেন সাধারণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com