শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভূয়া এক্সরে রিপোর্ট ও সার্টিফিকেট তৈরির মূল কারিগর সফিক গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভূয়া এক্সরে রিপোর্ট ও সার্টিফিকেট তৈরির মূল কারিগর শফিকুল ইসলাম শফিক (৪০) কে অবশেষে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে সদর থানার এসআই সনক চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশ সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সে অনন্তপুর এলাকার গোলাম রহিমের পুত্র। পুলিশ জানায়, শফিক একজন জালিয়াতচক্রের সদস্য। সে ভালো রোগীকে জখমী সাজিয়ে এক্সরে রিপোর্ট তৈরি করে ডাক্তারদের বর্শীভূত করে ভূয়া মেডিকেল সার্টিফিকের্ট তৈরি করে। এ ছাড়া ভূয়া ইসিজি, আলট্রা¯েœাসহ বিভিন্ন রিপোর্ট তৈরি করে মোটা অংকের টাকায় বিক্রি করে। এ ছাড়াও হাসপাতালে দালালির সাথেও সে জড়িত। এসব অপকর্ম করেই সে রাতারাতি শূন্য থেকে লাখপতি বনে গেছে। সম্প্রতি শহরের ইউনাইটেড হাসপাতালের এক্সরে জালিয়াতি চক্রের দুই সদস্য ধরা পড়ে। তারা পুলিশের কাছে শফিককে তাদের গডফাদার বলে জানায়। শফিকের নেতৃত্বেই তারা গ্রামগঞ্জ থেকে আসা এক শ্রেণির দুষ্টু প্রকৃতির লোককে তাদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন ভূয়া সার্টিফিকের্ট তৈরি করে দেয়। আর এসব সার্টিফিকের্টের কারণে অনেক নিরপরাধ লোককে হাজতবাস করতে হয়। এ ঘটনায় ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা হলে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছে।
এসআই সনক দাশ জানান, ওই মামলায় শফিক অন্যতম আসামি। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তার কাছ থেকে আরও তথ্য উদঘাটনের জন্য রিমান্ড আবেদন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com