রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম

  • আপডেট টাইম রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম সেলিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল গতকাল ২২ জানুয়ারী স্বাক্ষরিত পত্রে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এর নির্দেশে মোঃ জহিরুল ইসলাম সেলিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ মৃত্যু বরণ করায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
মোঃ জহিরুল ইসলাম সেলিম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। তিনি হবিগঞ্জ জেলা যুবদলের বিগত কমিটির সমাজ কল্যাণ সম্পাদক এবং বর্তমান কমিটির সহ-সভাপতি’র দায়িত্ব পালন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com