শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

গোবিন্দপুর সেচ প্রকল্প বন্ধে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের তৎপরতা লক্ষণীয়

  • আপডেট টাইম রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গোবিন্দপুর সেচ প্রকল্পের সেচ মেশিন বন্ধ করে দেয়া ও সেচ মেশিনের যন্ত্রপাতি ভাংচুরের বিষয়ে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদের বিরুদ্ধে ওই এলাকার ৩০৬ জন কৃষক একটি লিখিত অভিযোগ করেন পুলিশ সুপার বরাবরে। গত ১১ জানুয়ারী পুলিশ সুপার বরাবরে অভিযোগটি পৌছানো হয়। এলাকার কৃষকরা জানান, অভিযোগ দায়েরের পর এসআই মাহমুদ ক্ষুব্দ হয়ে প্রতিদিন দফায় দফায় ঘটনাস্থলে গিয়ে গোবিন্দপুর সেচ প্রকল্পে বাধা দিয়ে আসছেন। নিয়মিত পানি সেচে বাধা দেয়ায় কৃষকরা পানি পাচ্ছেন না। পানির অভাবে অনাবাদী থেকে যেতে পারে অনেক বোরো জমি। যে জমি গুলোতে বোরো রোপন করা হয়েছে পানির অভাবে সে জমিও ফেটে চৌচির হয়ে যেতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। সেচ মেশিন বন্ধের বিষয়ে আদালতের কোনো আদেশ আছে কি-না জানতে চাইলে তিনি তাও দেখাননি বলে অভিযোগ রয়েছে। যে কোনো মূল্যে বোরো আবাদ করতে চান সেচ প্রকল্পের আওতাভূক্ত ৫শ একর জমির মালিক শ্রমিকরা। ধানের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বোরো জমি আবাদে উৎসাহী হন।
কৃষকরা জানান-চলতি বছর পুলিশী হয়রানীতে বোরো জমি আবাদে বাধাগ্রস্থ হচ্ছি আমরা। গোবিন্দপুর সেচ প্রকল্পের আওতাভূক্ত ৫শ একর জমির ধানের উপর নির্ভরশীল গোবিন্দপুর, রামপুর, মজলিশপুর, আওড়া, নাজিরপুর গ্রামের অধিকাংশ কৃষক। ধান উৎপাদনে বাধা সৃষ্টি করায় এলাকার কৃষকদের খাদ্যে ঘাটতি দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com