রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচং সংবর্ধনা সভায়-এমপি মজিদ খান আলেমগণ সমাজের সম্মানিত ব্যক্তি, জাতির ক্রান্তিলগ্নে তারা অগ্রণী ভূমিকা পালন করেন

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে প্রভূত উন্নয়ন করায় এমপি আলহাজ্ব আব্দুল মজিদ খানকে সংবর্ধনা প্রদান করেছে বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতি। গতকাল রবিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মোঃ ছাইদুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জুল হকের সঞ্চালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের এমপি ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, বানিয়াচং দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ তৌহিদ মিয়া, ৯নং পুকড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ মোঃ শামরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, সম্মানীত আলেম উলামানাগণ সমাজের সম্মানিত ব্যক্তি। তাদের মর্যাদা অপরিসীম। জাতির যে কোন ক্রান্তিলগ্নে তারা দেশ এবং জাতির কল্যাণার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে আলেম সমাজকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আমি ১৩ বছর যাবত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। কোন সমস্যায় যে কেউ পতিত হয়ে আমার কাছে গেলে আমি চেষ্টা করি সেটা সমাধান করার। এ ক্ষেত্রে সবার জন্য আমার দরজা খোলা। আজকের সংবর্ধনার মাধ্যমে এটাই প্রমান হয়েছে আপনাদের যেমন আমি ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন।
স্বাগত বক্তব্য রাখেন, বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শিব্বির আহমদ আরজু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, এস আই সবুজ মিয়া, মাওলানা মাসউদ খান, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মাওলানা আফরোজ আল হাবিব ও মাওলানা আফরোজ মিয়া।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম ও ইসলামি সঙ্গিত পরিবেশন করেন মাওলানা শমশের আলী। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, সাংবাদিক জীবন আহমেদ লিটন, আব্দাল মিয়া, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি হৃদয় খান, তাপস হোম ও শাহ সুমন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com