শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের ৭ ইউনিয়নে নৌকার প্রার্থী তালিকা প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৪৭৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। গতকাল শনিবার আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এ তালিকা ঘোষণা করে। দলীয় ৬ বর্তমান চেয়ারম্যানের মাঝে ৪ জনই মনোনয়ন দৌড়ে আউট হয়ে গেলেন। তারা হলেন- ১নং ¯œানঘাট উনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম, ২নং পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, ৪নং বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী ও ৫নং লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু। গত নির্বাচনে এ ৪ জনই আওয়ামীলীগের টিকেটে জয়ী হয়ে ছিলেন।
এদিকে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফেলেন যারা- ১নং ¯œানঘাট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডা. হারুনুর রশিদ, ২নং পুটিজুরী ইউনিয়নে জেলা তাতীলীগ সভাপতি মো: মুদ্দত আলী, ৩নং সাতকাপন ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র পাল, ৪নং বাহুবল সদর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা রিফাত ইসলাম মুরাদ, ৫নং লামাতাসী ইউনিয়নে উপজেলা কৃষকলীগ যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েল, ৬নং মিরপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুদ্দিন ও ৭নং ভাদেশ^র ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান।
এ উপজেলায় আগামী ৩রা জানুয়ারিমনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং নির্বাচন আগামী ৩১ জানুয়ারি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com