বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসকøাবের নির্বাচন সম্পন্ন সমান সংখ্যক ভোট পাওয়ায় সভাপতি পদে দু’জন প্রার্থীর মধ্যে পুনঃভোট ৩১ ডিসেম্বর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী নবীগঞ্জ প্রেসকøাবের নির্বাচন ঝাকজমকপুর্ণ ভাবে গতকাল বুধবার জেলা পরিষদ ডাক বাংলোতে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লবের ৪৪ ভোটারের মধ্যে ৩ জন দশের বাহিরে অবস্থান করছেন। অবশিষ্ট ৪১ জন ভোটার তাদের সবাই তাদের ভোট প্রয়োগ করেছেন। সকাল থেকে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিল লক্ষনীয়।
নির্বাচন চলাকালীন সময়ে ভোট গ্রহণ কার্যকম পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল দেব, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সৈয়দ খালেদুর রহমান খালেদ, নির্মলেন্দু দাশ রানা, রংঙ্গলাল দাশ, হাবিবুর রহমান হাবিব, শাহ রিয়াজ নাদির সুমন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খলিলুর রহমান দুদু, বিশিষ্ট সালিশ বিচারক মাওলানা মুশাহিদ আলী, সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদের সম্পাদক নায়েব হোসাইন, সৈয়দ মশিউর রহমান, এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, পৌর কাউন্সিলর মাখন মিয়া, আব্দুস ছোবহান, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলি, বিশিষ্ট সমাজ সেবক শেখ শিপন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ ফয়ছল তালুকদার, সেক্রেটারী মাহবুবুর রহমান রাজু, পৌর সেক্রেটারী বাবলু আহমেদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, ইউপি সদস্য আব্দুল মুকিত, দিলশাদ মিয়া সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণী পেশার মানুষ নির্বাচন পর্যবেক্ষন করেছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ সরওয়ার শিকদার ও মোঃ শওকত আলী। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, হবিগঞ্জ প্রেসকøাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারন সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, বাউশা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসকøাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন প্রমুখ।
পরে প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে এম.এ আহমদ আজাদ ও রাকিল হোসেন সমান সংখ্যক ভোট পেয়েছেন। ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত পদে এম.এ আহমদ আজাদ ও রাকিল হোসেন এর মধ্যে আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার বেলা ২ ঘটিকা থেকে ৪ ঘটিকা পর্যন্ত পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যান্য পদের মধ্যে এম.এ মুহিত সহ-সভাপতি, মহিবুর রহমান চৌধুরী তছনু সাধারন সম্পাদক, তৌহিদ চৌধুরী যুগ্ম সাধারন সম্পাদক, কার্যনির্বাহী সদস্য পদে সলিল বরণ দাশ, এস.আর চৌধুরী সেলিম, এটি.এম জাকিরুল ইসলাম, ফখরুল আহসান চৌধুরী, আশাহিদ আলী আশা ও আনোয়ার হোসেন মিঠু নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com