রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জ পৌরসভায় দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪
  • ৪৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নবীগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ জন দুস্থ জনগোষ্ঠীর মাঝে গতকাল বুধবার সকালে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। মাথা পিছু ১০ কেজি করে ৩ হাজার ৮১ জনকে মোট ৩০ হাজার ৮ শত ১০ কেজি চাল বিতরণ করা হবে। গতকাল বুধবার সকালে পৌর এলাকার ২,৩ ও ৫ নং ওয়ার্ডের ৯ শত ৮৭ জন দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাকী ৬টি ওয়ার্ডের ২ হাজার ৯৪ জনের মাঝে চাল বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ভিজিএফ চাল বিতরণের ট্যাগ অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ, কাউন্সিলর এটিএম সালাম, সংরক্ষিত কাউন্সিলর যুতিকা রানী দাশ, জাকিয়া আক্তার লাকী, পৌর সচিব নুরে আলম সিদ্দীকি, কর আদায়কারী ইকবাল আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com