শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে পিডিবির কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জালালাবাদে পিডিবির কর্মকর্তা ও কর্মচারীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বাদি হয়ে জালালাবাদ গ্রামের মলাই মিয়ার পুত্র সামছু মিয়া ও আলকাছ মিয়াসহ ৭/৮ জনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলাটি রুজু করে গতকালই হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে শহরতলীর জালালাবাদ গ্রামে অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের জন্য পিডিবির উপ-সহকারি প্রকৌশলী চাঁদনি আক্তার ও অন্যান্য কর্মচারিরা যান। এ সময় সামছু মিয়া ও আলকাছ মিয়াসহ তাদের লোকজন সরকারি কাজে বাধা সৃষ্টি করে পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের লাঞ্ছিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com