বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে প্রতিন্দ্বন্দ্বিকারী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রবিবার নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে ৪ জন যথাক্রমে, এম এ বাছিত, এম এ আহমদ আজাদ, রাকিল হোসেন, মুরাদ আহমদ। সহ-সভাপতি পদে ২ জন হলেন, আবু তালেব ও এম এ মুহিত। সাধারণ সম্পাদক পদে ২ জন মোঃ আলমগীর মিয়া ও মুহিবুর রহমান চৌধুরী তছনু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন তৌহিদ চৌধুরী ও নাবেদ মিয়া। অর্থ সম্পাদক পদে একক প্রার্থী মুজাহিদ আলম চৌধুরী। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও যুগ্ম নির্বাচন কমিশনার প্রেসক্লাবের অর্থসম্পাদক মোঃ শওকত আলী।
উল্লেখ্য, তফশীল অনুযায়ী ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। এবং আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com