মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খোয়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোরেশনগর এলাকায় ডাক্তার আবু আবু সুফিয়ানের ক্লিনিকের সামনে মরা খোয়াই নদী থেকে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নদীতে লাশটি ভাসমান অবস্থায় পড়ে থাকতে পথচারীরা পুলিশে খবর দেয়। পরবর্তীতে হবিগঞ্জ সদর থানার এসআই সজিব মিয়া, খুর্শেদ আলী ও আব্দুল ওয়াহাবসহ একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে লাশটি পঁচতে শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা দুই তিন আগের হবে লাশটি। তবে লাশের পরণে একটি খাকি রংয়ের হাফপ্যান্ট, টিয়া রংয়ের শার্ট ছিল। সুরতহালে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ মর্গে নেয়ার পর পিবিআই এসে সনাক্তের চেষ্টা চালিয়েছে। কিন্তু সনাক্ত করতে পারেনি।
ওসি মাসুক আলী জানান, সুস্পষ্টভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সনাক্ত না হলে আজ রবিবার ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com