শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে : নিহত ১

  • আপডেট টাইম রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর নামক স্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে সাইদুর রহমান শামীম (৫০) নামের ১ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। নিহত শামীম নারায়নগঞ্জের সোনারগাও থানার বাসিন্দা। দুর্ঘটনায় অজ্ঞাতনামা ১ জন আহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা সংঘটিত হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার (৩রা ডিসেম্বর) দিবাগত ভোর রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর ২ নম্বর ব্রীজের পাশে ঢাকাগামী আল্লাহর দান পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮২০৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী নারায়নগঞ্জ জেলার সোনারগাও থানার ফাকুন্দা গ্রামের মৃত কাজী লুৎফুর রহমানের ছেলে সাইদুর রহমান শামীম (৫০) ঘটনাস্থলেই ব্যক্তি নিহত এবং অজ্ঞাতনামা ১ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনা কবলিত বাস শেরপুর হাইওয়ে থানার পুলিশ জব্দ করেছে। নিহত ও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com