মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জাপানেতা বুলবুল চৌধুরীর বড় ভাই আব্দুল মান্নান চৌধুরীর মৃত্যুতে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শরীফবাদ নিবাসী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রয়াত নেতা এম এ সুবহান চৌধুরী ও এম এ মুমিন চৌধুরী বুলবুল এর বড় ভাই বিশিষ্ট মুরুব্বি এম এ মান্নান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু। উল্লেখ্য, ১ ডিসেম্বর রাত আনুমানিক ৯ টায় এম এ মান্নান চৌধুরী হবিগঞ্জ শহরে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গতকাল ২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ২টায় নিজ গ্রাম নিজামপুর ইউনিয়নের শরীফাবাদে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আব্দুল মান্নান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সদস্য সচিব জালাল উদ্দীন খান। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com