মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বহুলা সরকারি প্রাইমারী স্কুলে হামলা ও ব্যালট ছিনতাই চেষ্টা ॥ মামলা ॥ গোপায়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চৌধুরী মিজবাহুল বারী লিটন গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে হামলা ও ব্যালট ছিনতাই চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গতকাল সকালে চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন ও বিজয়ী চেয়ারম্যান আব্দুল মন্নানের ভাতিজা আমিনুল ইসলাম ফয়সলকে গ্রেফতার করেছে। আদালতের নির্দেশে গতকালই তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দিনেশ চন্দ্র বিশ^াস বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আসামিরা হল, গোপায়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন ও বিজয়ী চেয়ারম্যান আব্দুল মন্নানের ভাতিজা আমিনুল ইসলাম ফয়সল, বহুলা গ্রামের আব্দাল মন্নাফের পুত্র আব্দুল আউয়াল, আব্দস শহীদের পুত্র আব্দুল হান্নান, মতলিব মিয়া পুত্র সেলিম মিয়া। মামলায় আরো ১শ জনকে অজ্ঞাতনামা আসামী ভুক্ত করা হয়েছে। মামলায় বলা হয়, গত রবিবার ইউনিয়ন নির্বাচনে ওই কেন্দ্রে ভোট গননার সময় চেয়ারম্যান প্রার্থী মিছবাহুল বারী লিটনসহ অভিযুক্ত ৫ জনের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত স্কুলের গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলা ও সংঘর্ষে এএসআই জগদীশসহ ১৪ জন পুলিশ আহত হন।
চেয়ারম্যান প্রার্থী মিজবাহুল বারী লিটন জানিয়েছেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তিনি উক্ত ঘটনার ব্যাপারে অবগত নন। ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু একদল দুর্বৃত্ত সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটায়। যা সুষ্ঠু তদন্ত করলে বেরিয়ে আসবে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। কোনো নিরপরাধ লোককে হয়রানি করা হবে না। যারাই জড়িত তাদেরকেই আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com