শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ॥ সীমানা জটিলতা নিরসন করতেই হাইকোর্টের স্বরনাপন্ন হই

  • আপডেট টাইম শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের নির্বাচন হাইকোর্টের নির্দেশে একমাসের জন্য স্থগিত ও পরদিন চেম্বার জজ কর্তৃক হাইকোর্টের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিতের বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন।
তিনি বলেন, দীগর ব্রাহ্মন গ্রামটি আউশকান্দি ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকলেও ভৌগলিক ম্যাপে ব্রাহ্মনগাও মৌজার জেএল নং-১ মৌলভীবাজার সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত। এ কারনে রাজস্ব আয় সীমানা জটিলতায় মৌলভী বাজার জেলার খলিলপুর ইউনিয়নে চলে যায়। ইউনয়িন পরিষদ ম্যানুয়েলের গঠনতন্ত্রের ধারায় সীমানা নির্ধারনের সুযোগ থাকায় পরিষদের সর্বসম্মতি সিদ্বান্তে আইনের সহযোগীতা গ্রহন করি। একটি এলাকার সীমানা নির্ধারণ জটিলতা থাকার কারনে ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার থেকে বঞ্চিত ইউনিয়নবাসীর অধিকার আদায়ে আমি ও আমার পরিষদ হাইকোর্টের স্বরনাপন্ন হই। কিন্তু এ বিষয়ে অনেকেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। তিনি দলমত নির্বিশেষে আউশকান্দি ইউনিয়নবাসীর অধিকার আদায়ে এবং সীমানা জটিলতা নিরসন করতে আইনের মাধ্যমে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচন স্থগিত বা ঠেকানো আমার উদ্দেশ্য নয়। আমি সহ পরিষদের উদ্দেশ্য ছিল সীমানা জটিলতা নিরসন করা। নির্বাচন হবে কি হবে না তা সম্পূর্ণ নির্বাচন কমিশিনের এখতিয়ার ও আইনগত বিষয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com