বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইউপি নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ইউপি নির্বাচন আগামীকাল রবিবার। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আজ সকাল থেকে প্রশাসনের সদস্যরা বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাবে। হবিগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৪টি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন প্রার্থীরা। ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হচ্ছে ৪নং পইল, ৯নং নিজামপুর, ৫নং গোপায়া ও ৬নং রাজিউড়া। গত ২০১৬ সালের ইউনিয়ন নির্বাচনে পইল, নিজামপুর, গোপায়া ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। তাই প্রার্থীরা মনে করেন এসব ইউনিয়নে কঠোর নিরাপত্তা জোরদার করা উচিত। না হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ এক কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিজিবি, র‌্যাব, ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা টহলে থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com