শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২৩ নভেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ জাবেদ আলী। প্রভাষক মোঃ আলী আজম ও প্রভাষক রাজীব কুমার আচার্য্য এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে।
সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন অফিস সহকারী মোঃ হাফিজুর রহমান, গীতা পাঠ করেন রাজীব কুমার আচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ কাইয়ূম আলী। বক্তব্য রাখেন প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রভাষক সৈয়দ আফজল মিয়া, সহকারী অধ্যাপক মোঃ মোঃ মুজিবুল হক, লাইব্রেরিয়ান মোঃ কাউছার আহমেদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ কুহিনুর আক্তার তোফা, মোঃ নাঈম আহমেদ, মোঃ মোবাশ্বির আহমেদ, মোঃ রোকনুর রহমান, মোঃ মোতাব্বির হোসেন, মোঃ মিজানুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মোঃ জাবেদ আলী বিদায় সংবর্ধনা সফলে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সংবর্ধনা উদযাপন কমিটি, শিক্ষার্থী সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com