বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদ গাজীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা তাঁতী লীগের স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ তাতী লীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা তাতী লীগের সভাপতি মো: মুদ্দত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার মো: জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: নুর উদ্দিন বুলবুল। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সাজু নাছের চৌধুরী, কারী লুৎফুর রহমান হেলালী, শামীম আহমেদ মহসিন, অধ্যক্ষ তনুজ রায়, মো. ফজলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশিকুর রহমান, খন্দকার কবির মিয়া, সনঞ্জয় পাল, শেখ রাসেল আহমেদ, মাওলানা মোফাচ্ছির আহমেদ, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, মহসিন, মনিরুজ্জামান তালুকদার, আবু হেলাল নোমান, সাদেকুর নূর, বাচ্চু মিয়া প্রমুখ। পরে ফরিদ গাজীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অণুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশিদুল হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com