বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

৩৮ সাংবাদিক হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য অন্তর্ভূক্তির জন্য নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন মিডিয়ায় কর্মরত হবিগঞ্জের ৩৮ জন সাংবাদিককে হবিগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। গতকাল রাতে হবিগঞ্জ প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির গোপন ব্যালটে তাদেরকে মনোনিত করা হয়। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গঠনতন্ত্র অনুযায়ী একজন স্থায়ী সদস্য নির্বাচিত হতে কমপক্ষে ১১টি ভোট পেতে হয়। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ৩৮ জন ১১টি থেকে ১৪টি ভোট পেয়েছেন। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে যারা স্থায়ী সদস্য অন্তর্ভূক্তির জন্য নির্বাচিত হয়েছেন তারা হলেন তবারক আলী লস্কর, মো. আব্দুর রহমান, ফেরদৌস আহমেদ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, আব্দুল হাকিম, এমএআর শায়েল, জুয়েল চৌধুরী, জাহেদ আলী মামুন, শাহ আলম, সৈয়দ মশিউর রহমান, মীর আব্দুল কাদির, শেখ সাহাউর রহমান বেলাল, অপু আহমেদ রওশন, রাহিম আহমেদ, মো. তানভির হোসেন, মো. আজিজুল ইসলাম সজিব, আজিজুল হক, ইজাজুর রহমান চৌধুরী, সৈয়দ মিজান ইব্রাহিম, ফয়সল মাহমুদ, জহিরুল ইসলাম রুয়েল, মো. মুজিবুর রহমান, মোস্তাক খান চৌধুরী রুমেল, শাহ কামাল সাগর, মো. জিতু মিয়া, ফরহাদ চৌধুরী, রাজন আহমেদ, শিবলী চৌধুরী, ইখতিয়ার লোদী সানি, রুহেন আহমেদ ঠাকুর, আফতাবুর রহমান সেলিম, রাজিউর রহমান, মো. সাইদুর রহমান, এনামুর রশিদ চৌধুরী, মো. মোশাহিদ আলী, আবু হোসেন জনি, ফরহাদ আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com