মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জের নুরপুরে সৌদি প্রবাসী পরিবারের উপর হামলার ঘটনায় ৩ জনের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে সৌদি প্রবাসী মীর শামীম মিয়ার পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় জোরপূর্বক ঘর নির্মাণের প্রতিবাদ করায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১নভেম্বর) দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণের আদালতে তিন আসামি জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
আটককৃতরা হলো- নুরপুর গ্রামের মীর আনোয়ার আলীর পুত্র মীর কার্জন (২৭), মীর কাঞ্চন (২৩) ও মীর শাওন (২০)।
জানা যায়, গত ১৬ মার্চ উপজেলার নুরপুর গ্রামে সৌদি প্রবাসী মীর শামীম মিয়ার পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় জোরপূর্বক ঘর নির্মাণ করেন মীর আনোয়ার আলী। এর প্রতিবাদ করায় ওই পরিবারের উপর হামলা চালায়। এসময় ৫ জন আহত হন। এঘটনায় ১৮ মার্চ মীর আনোয়ার আলীসহ সাত জনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মীর শামীম মিয়ার স্ত্রী লিজা আক্তার। তিন আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবি এডভোকেট নুরুজ্জামান ও এডভোকেট এম এ মজিদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com