বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে জাসপোসের এক হাজার শিক্ষার্থীদের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও হ্যান্ডওয়াসিং স্টেশন স্থাপন

  • আপডেট টাইম বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জনস্বাস্থ্য, শিক্ষা ও পল্লী উন্নয়ন সংস্থা (জাসপোস) কর্তৃক এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়, আলী ইদ্রিস হাই স্কুল ও আইডিয়াল হাই স্কুলের এক হাজার শিক্ষার্থীদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। ক্তব্য রাখেন এবং বলেন, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ এবং সচেতনতার ফলে করোনা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। উক্ত সংস্থা কর্তৃক হবিগঞ্জ সদর উপজেলার এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয় ও আলী ইদ্রিস হাই স্কুলে হ্যান্ড ওয়াসিং স্টেশন স্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য, শিক্ষা ও পল্লী উন্নয়ন সংস্থা (জাসপোস) এর সভাপতি শফিকুল বারী আওয়াল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলার এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী, এডভোকেট আবু জাহির হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান, আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা কলি, জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ ফখরুজ্জামান, উপ-প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান খান সজল, এডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আঃ গণি, গোপায়া ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ অনু মিয়া, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সদস্য আলমগীর হোসেন, তানভীর আহমেদ জুয়েল, এনামুল হক, শাহ আলম, ইউসুফ মিয়াস প্রমূখ। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জনস্বাস্থ্য, শিক্ষা ও পল্লী উন্নয়ন সংস্থা (জাসপোস) এর ট্রেজারার লায়ন মোঃ লিটন মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com