বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আবিদুর রহমান আর নেই

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ৭৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সৈয়দ আবিদুর রহমান আর নেই। গতকাল শনিবার ভোর সোয়া ৫টায় শহরের পিটিআই রোডস্থ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৪ কন্যা, স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ জোহর স্থানীয় সওদাগর জামে মজজিদে তার প্রথম জানাযা নামাজ অনুষ্টিত হয়। পরে বাদ আসর তার গ্রামের বাড়ি কালাইনজুড়ায় ২য় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে হবিগঞ্জে সর্বস্থরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজনীতিবিদ ব্যবসায়ী শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে এক নজর দেখার জন্য তার বাস ভবনে ছুটে যান। সৈয়দ আবিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোতাচ্ছিরুল ইসলাম, মার্চেন্ট এসোসিয়েশনে সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান লেবু, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আলী মমিন।
মরহুম সৈয়দ আবিদুর রহমান মহান মুক্তিযুদ্ধসহ হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখেন। ১৯৬৭ সালে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় শাখার সদস্য পদ লাভের মাধ্যমে তিনি রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে ১৯৭৮ সালে ন্যাপ ও ১৯৯৩ সালে আ.লীগে যোগদেন। পৌর আ.লীগের সহ সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন আগরতলা ইয়ুথ ক্যাম্পে দায়িত্ব পালন করেন। তিনি হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি, ডায়াবেটিক সমিতি, প্রবীণ হিতৈষী সংঘ’র আজীন সদস্য ছিলেন। এছাড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ, মার্চেন্ট এসোসিয়েশন ও শচীন্দ্র কলেজ গভর্ণিং কমিটির সদস্য ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পুরান মুন্সেফী উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সভাপতি ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত কালাইনজুড়া বায়তুন মা’মুর জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com