সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে র‌্যাবের অভিয়ান দুই বনদস্যু গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে অস্ত্রসহ হোসেন আলী (৫৫) ও মো. আলাউদ্দিন (৪০) নামে দুই বনদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব ০৯ সিপিসি-১ এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত হোসেন আলী চুনারুঘাট উপজেলার ইসলামপুর জিদ্দরছড়ার নজির আলীর ছেলে ও মো. আলাউদ্দিন মধ্য রাণীগাঁও গ্রামের আলী আহম্মদের ছেলে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে চুনারুঘাট উপজেলার পঞ্চবটি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, একটি দেশীয় পাইপগান, দুইটি কার্তুজ, গাছের গুঁড়ি, গাছ কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ বেশি কয়েকটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা করেছে। এছাড়া বন বিভাগের বন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com