সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৬০০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও লাখাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, লাখাইয়ে মাদক প্রতিরোধে অভিযান পরিচালনা করা ও সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এ সময় এমপি আবু জাহির হবিগঞ্জ লাখাই সড়কের দু’পাশের অবৈধ রাস্তা দখল উচ্ছেদ করতে প্রশাসনকে নির্দেশ দেন। হবিগঞ্জ থেকে বুল্লাবাজার পর্যন্ত সিএনজির ভাড়া ৩০ টাকা। হবিগঞ্জ থেকে কালাউক বামৈ ৪০ টাকা ও হবিগঞ্জ থেকে মুড়াকরি লাখাই ৫৫ টাকা ভাড়া নিধারণ করা হয় যা আজ থেকে কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা ওসি সাইদুল ইসলাম , ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, আবুল কাসেম মোল্লা ফয়সল, শেখ মুক্তার হােসন বেনু, রফিকুল ইসলাম মলাই, আলমগীর আলম মাফুজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com