সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে হামলার ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের বাংলাবাজার হামলায় জড়িত আব্দুর রহিম (৫৮) ও তার পুত্র দিলাল মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে রিয়াজ (১৩) নামের এক কিশোরকে মারধর করে ওই গ্রামের মৃত ইজন চৌকিদারের পুত্র আব্দুর রহিম। খবর পেয়ে রিয়াজের পিতা আবু বক্কর তালুকদার তাকে উদ্ধার করে। এ সময় বাংলাবাজার নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে পিতা/পুত্রকে গুরুতর আহত করে।
গুরুতর আহত দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল প্রেরন করেন। এ ঘটনায় রিয়াজের সহোদর রেদুওয়ান আহমদ বাদী হয়ে ১৭ অক্টোবর ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com