বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ এম.এল.বি মেছবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ। শুরুতেই মোবাইল কোর্ট আইন এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান। ম্যাজিস্ট্রেসির কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
কনফারেন্সে ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তিতে সাক্ষী এবং অভিযুক্তদের প্রতি ইস্যুকৃত সমনজারি, অনুসন্ধান এবং তদন্তকালীন দীর্ঘ সূত্রীতা ও প্রতিবন্ধকতা দূরীকরণ, জখমী সনদ ও ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণ বিষয়ের উপর আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এ ছাড়াও কনফারেন্সে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ এম.এল.বি মেছবাহ উদ্দিন আহমেদ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ। উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোঃ হালিম উল্লাহ চৌধুরী, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, পুলিশ সুপার পিবিআই মোঃ আল মামুন শিকদার, র‌্যাবের কোম্পানী কমান্ডার মোঃ নাহিদ হাসান, সিভিল সার্জন প্রতিনিধি আরএমও ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল। এ ছাড়া আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি মনজুর উদ্দিন আহমেদ শাহীন, জি.পি. (ভিপি) এডভোকেট এস.এ. মোছাব্বির বকুল। এতে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী’র বিচারকবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক। পরিচালনা করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত। এ ছাড়াও পুলিশ কর্মকর্তা ও আইনজীবিগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com