সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

শিবপাশায় ভূমিহীন পরিবারের সম্পদ দখলের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারের দেওয়া খাস জমি বন্দোবস্ত পাওয়ার পরও মালিকানা বুঝে পায়নি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের ভূমিহীন এক পরিবার। তাদের অভিযোগ, ভূয়া কাগজ দেখিয়ে ভূমিদস্যুরা ভোগদখল করছে। এমনকি সরকারের দেওয়া ভূমিহীনদের কবুলিয়তনামা দলিলও হাতিয়ে নেয়া হয়েছে। ভূমিহীনদের অভিযোগ, বন্দোবস্তের জমির দখল পেতে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। জানা যায়, উপজেলার শিবপাশা গ্রামের ১টি ভূমিহীন পরিবার ৩০ বছর আগে ভূমির জন্য আবেদন করে। ২০০১ সালে ওই গ্রামের ৭.৩৬ একর খাস জমির মধ্যে ৭৪ শতাংশ খাস জমির বন্দোবস্ত দেয় সরকার। কিন্তু স্থানীয় প্রভাশালীদের বাঁধা আর হুমকিতে এখনও জমি বুঝে পায়নি ভূমিহীন উক্ত পরিবার। ভূমিহীন পরিবারের অভিযোগ স্থানীয় মাতব্বরের দিকে। তার আশ্রয়-প্রশয়ে এসব জমি জোর করে কিছু লোক ভোগ দখল করছেন। তারা এসব জমি অবৈধভাবে দখলে নিয়ে নামে-বেনামে বিক্রি করে বাণিজ্য চালাচ্ছে চক্রটি। আর তাদের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। ভূমিহীন মোঃ মিন্নত আলী জানান, ২০০১ সালে সরকার আমাকে জমি দেয়। তারপর থেকেই ২০১৪ সাল পর্যন্ত খাজনা-খারিজ এবং চেক কাটতেই আছি। সবকিছু করছি আমি। আর ভোগদখল করছে ভূমিদস্যুরা। অনুসন্ধানে আরও জানা যায়, রেজিঃ ৯/৯/২০০১ ইং স্থায়ী বন্দোবস্ত মামলা নং-২৫৪/৮৯-৯০ পক্ষ্যে বাংলাদেশ সরকার সহকারী কমিশনার (ভূমি) আজমিরীগঞ্জ, উক্ত খাস সরকারি জমি ৯৯ বছরের বন্দোবস্ত করে দেন ভূমিহীন মোঃ মিন্নত আলী ও পেয়ারা বেগমের নামে। তফসিল মৌজা বঙ্গ দাগ নং-৪৯৭/১ পরিমাণ ০. ৭৪ শতক। তবে এসব অভিযোগের বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি অভিযুক্ত ব্যক্তি ও অনুসারীরা। কথা বলতে চাইলে তারা অসৌজন্যমূলক আচরণ করেন। এদিকে দায় অস্বীকার করে স্থানীয় ভূমি দস্যুরা জানান, এই বিষয়ে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। ভূমিহীনদের জমিতে দোকান পাট গড়ে তোলার অভিযোগ, আর আজমিরীগঞ্জ উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ট শফিকুল ইসলাম বলেন, ‘ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া এসব জমি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। কিন্তু মিন্নত আলী ও পায়েরা বেগম আমাদের কাছে যেসব অভিযোগ জমা দিয়েছেন, সেগুলোর দাগ নম্বর দেখেও আমরা নিশ্চিত হয়েছি এসব জমি খাস খতিয়ানভুক্ত। এখন আমরা আমাদের হোল্ডিং বই এবং সরেজমিনে বাস্তব অবস্থা পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রতিবেদন জমা দেবো উপজেলা নির্বাহী অফিসারের কাছে। পরবর্তী পদক্ষেপ তিনি নেবেন।’ এদিকে ভূমিহীনদের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সুমি। তিনি আরও বলেন, ‘এরই মধ্যে ভূমি অফিসকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে।’ সরেজমিনে ভূমিহীনদের বন্দোবস্তকৃত জমির দলিলের দাগ, মৌজা, খতিয়ান ও জমির পরিমাণ দেখে দখল বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com