সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লস্করপুরে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেললাইনের লস্করপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মিনহাজ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে লস্করপুর এলাকার মুরাদ মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লস্করপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মিনহাজের নানা মাছ ধরছিল। এসময় সে রেল লাইনের পার্শ্বে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধবনতাবশত রেল লাইনে পাশে চলে যায়। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার এসআই মোঃ সজিব মিয়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কোনো অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরিবারের জিম্মায় বিকালে হস্তান্তর করেন। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পিতা-মাতা বার মুর্চা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com