সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১৬ হাজার করোনা টিকা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশে একদিনে ৭৫ লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকা দিতে বিশেষ টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলে সারাদেশে এ আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার সাড়ে ৪ লাধিক মানুষের মধ্য ১৩ টি ইউনিয়নে ১৯ হাজার ৫শ জনের মাঝে করোনা টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মঙ্গলবার ১৬ হাজার ২শ ১৪ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে। বাকী ২ হাজার ২শ ৮৬ জনকে আজ বুধবার ও বৃহস্পতিবার ৭টি ইউনিয়নের বুথে টিকা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রসহ ১৩ টি ইউনিয়নের ১৩ টি কেন্দ্র স্বাস্থ্য সহকারী, পরিদর্শক ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রতিটি উপজেলা পর্যায়ে তাৎক্ষনিক সরকারী নির্দেশনা পালন করে টার্গেট অর্জন করা সম্ভব হয়েছে। টিকা প্রদান কর্মসূচি চলাকালে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com