শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বাহুবলে স্ত্রী-সন্তানের বিরুদ্ধে সিএনজি ছিনতাই মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৯৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের শিবপাশা এলাকার টমটম চালক বাছির হত্যা ও ডাকাতি মামলার আসামী সফর আলী নিজের স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে সিএনজি ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়েরের করেছেন।
জানা যায়, সফর আলীর বাড়ি বাহুবল উপজেলার বামনাকান্দি গ্রামে। এ পর্যন্ত সফর আলী অন্তত ১৬টি বিয়ে করেছেন বলে এলাকাবাসী জানান। সর্বশেষ সদর উপজেলার আউশপাড়া গ্রামের তারা চান বিবি নামের এক মহিলাকে তিনি বিয়ে করেন। বিয়ের সময় মোহরানা বাবদ সফর আলী তারা চান বিবিকে একটি সিএনজি দেন। কৌশলে সিএনজিটি নিজের নামে করান সফর আলী। পরবর্তীতে সফর আলী তারা চান বিবির কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করেন। যৌতুকের টাকা না দেয়ায় তারা চান বিবিকে মারপিটও করেন তিনি। যৌতুক না দেয়ায় সিএনজি গাড়ী ছিনতাইয়ের অভিযোগে তারা চান বিবি ও তার পূর্বের স্বামীর ঘরের সন্তান ফজলু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন সফর আলী। ভাড়া নেয়ার কথা বলে একটি টমটম ডাকাতি করে টমটম চালক বাছির মিয়াকে খুন করার ঘটনায় গ্রেফতার হয়ে আলোচনায় আসেন সফর আলী। বেশ কিছুদিন জেল হাজত ভোগ করার পর সম্প্রতি জামিনে বের হয়ে এসে স্ত্রী পুত্রের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করলেন। তবে যৌতুকের জন্য মারপিটের অভিযোগে তারা চান বিবি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com