সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নয়া কমিটি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর নয়া কমিটি গঠিত হয়েছে। কমিটিতে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদকে (চ্যানেল আই) সভাপতি এবং শ্রীকান্ত গোপকে (দেশ টিভি) সাধারণ Untitled-1সম্পাদক মনোনীত করা হয়। বুধবার বেলা ২টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। সভায় বক্তব্য রাখেন চৌধুরী মোঃ ফরিয়াদ, সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তা, রাসেল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, শাকিল চৌধুরী, শরীফ চৌধুরী, শাহ ফখরুজ্জামান, এম এ মজিদ, মোঃ নূর উদ্দিন।
বার্ষিক সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার হারুনুর রশীদ চৌধুরী ২০১৪-২০১৫ইং সালের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সৈয়দ এখলাছুর রহমান খোকন (ইটিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী (ইসলামী টিভি), কোষাধ্যক্ষ এডঃ এম এ মজিদ (দিগন্ত টিভি)। কমিটির কার্যকরি সদস্যগণ হলেন, হারুনুর রশীদ চৌধুরী (এনটিভি), সায়েদুজ্জামান জাহির (আর টিভি), সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তা (চ্যানেল এস), আলমগীর খাঁন, (বিটিভি), রাসেল চৌধুরী (বৈশাখী টিভি) এবং আব্দুল হালীম (এটিএন বাংলা)। কমিটি ঘোষনাকালে প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এম এ মজিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com