সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে এক আনসার সদস্যকে মেরে রক্তাক্ত

  • আপডেট টাইম শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলায় আনসারের এপিসিকে মেরে রক্তাক্ত করলো অপর এক সৈনিক। গতকাল শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে আনসার ক্যাম্পের ভিতরে সংঘর্ষে সে আহত হয়। জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সৈনিক জসিম মিয়া ৮ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে যান। গত ২১ সেপ্টেম্বর তার কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও জসিম মোবাইল ফোন বন্ধ করে রাখেন এবং দুদিন পর কাজে যোগদান করে। এ বিষয়ে এপিসি দুলন আচার্য্য সৈনিক জসিমের কাছে দু’দিন পরে আসার কারন জানতে চাইলে জসিম ক্ষিপ্ত হয়ে উঠেন। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে হামলায় দুলন আহত হন। ঘুষিতে তার নাকে হাড় ভেঙ্গে গেছে বলে জানা গেছে। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়।
এবিষয়ে হবিগঞ্জ জেলা আনসার কমান্ডার এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাধবপুর ক্যাম্পের অফিসারদের সাথে যোগাযোগ করার কথা বলে ফোন কেটে দেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com