বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন কাউন্সিলর পান্না কুমার শীল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ”ীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর পান্না কুমার শীল। বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় নীতিনির্ধারণী কমিটির সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুব বিষয়ক সম্পাদক দেবাশিষ সাহা স্বাক্ষরিত বাংলাদেশ হিন্দু পরিষদ এর অফিশিয়াল প্যাডে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ’র বর্ধিত এ কমিটির ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সহ-সভাপতি ও ৩নং ওয়ার্ড এর কাউন্সিলর পান্না কুমার শীল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুব বিষয়ক সম্পাদক দেবাশিষ সাহার নিকট। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নিকট। এছাড়াও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আহব্বায়ক সিলেট জেলা বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা কমিটির আহব্বায়ক দীপক রায়, বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু দেবণাথ, দীর্ঘদিন এর সহযোদ্ধা বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক নির্বাহী সভাপতি এস ডি আর পিনাক, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাহুল দাশগুপ্তসহ বাংলাদেশ হিন্দু যুব পরিষদ হবিগঞ্জ জেলা শাখা এবং এর অন্তর্গত সকল ইউনিট এর সকল সম্মানীত সদস্যদের প্রতি। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া/আশীর্বাদ, ভালবাসা ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com