সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাট উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলা হল রুমে এ-উপলক্ষ্যে আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে, এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন প্রমূখ। এতে বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌরসভা মেয়র সাইফুল আলম রুবেল, চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম আজাদ, মরতুজ সরদার, নুরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মোক্তাদির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুল, যুগ্ন আহবায়ক মাজেদুল হোসাইন লুবন, যুবলীগ নেতা রুমন ফরাজী ও আব্দুল হাই প্রিন্স। এছাড়াও প্রত্যেক ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকগণ সভায় বক্তব্য রাখেন। সভায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সম্মেলনের মাধ্যমে গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com