স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার সাড়াশি অভিযানে ৫ জন আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত ওসি মোঃ জাহিদুল হকের নির্দেশে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিউ মুসলিম কোয়ার্টার এলাকার সৈয়দ আলীর পুত্র জুলাইযোদ্ধা ও কিশোরগ্যাং মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আলী রহিম, সুলতান মাহমুদপুর এলাকার চুরির মামলার আসামি আব্দুল কাদিরের পুত্র পাপ্পু মিয়া, উমেদনগর গ্রামের শুকুর মিয়ার পুত্র হানিফ মিয়া। এ ছাড়াও সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামের রঙ্গু মিয়ার পুত্র সাজাপ্রাপ্ত আসামি সাহাবুদ্দিনকে আটক করা হয়।
ওসি জানান, এ অভিযান নিয়মিত চলবে। সোমবার বিকালেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।