মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে কুমারীরূপে পূজিত হল কৃত্তিকা চক্রবর্তী মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিম চাষ চুনারুঘাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি দূর্গাপূজায় কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই-এসআরবি-৯ অধিনায়ক কুমারী পূজায় আগতদের মাঝে সৈয়দ মুশফিকের বিশুদ্ধ পানি বিতরণ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু প্রতিমা বিসর্জনের জন্য খোয়াইমুখ ও মাছুলিয়া পৌরঘাটলা পরিদর্শন লাখাইয়ে মৌবাড়ির বেহাল রাস্তা ৩ গ্রামের মানুষের চরম দুর্ভোগ নবীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু।
পরিদর্শনকালে তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী পুজারীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় মন্ডপ গুলোতে উপস্থিত ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নেন তিনি। শুভেচ্ছা বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী শেপু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে পালন করে আসছে। পূজা মণ্ডপ গুলোতে শান্তি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে তাঁর সাথে স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ পরিচালনা কমিটির পক্ষ থেকে সাবেক এই চেয়ারম্যানকে উষ্ণ অভ্যর্থনা ও কৃতজ্ঞতা জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com