সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) নাছির উদ্দিন আহমেদ। সোমবার (১৯ অক্টোবর) তিনি হবিগঞ্জ সদর ও চুনারুঘাট থানার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনের আগে অ্যাডিশনাল ডিআইজি নাছির উদ্দিন আহমেদ হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পূজামণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পর্যবেণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে মাঠ পর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় জোরদার করার সুযোগ তৈরি হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. মনসুর মুসাসহ হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com