মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে কুমারীরূপে পূজিত হল কৃত্তিকা চক্রবর্তী মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিম চাষ চুনারুঘাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি দূর্গাপূজায় কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই-এসআরবি-৯ অধিনায়ক কুমারী পূজায় আগতদের মাঝে সৈয়দ মুশফিকের বিশুদ্ধ পানি বিতরণ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু প্রতিমা বিসর্জনের জন্য খোয়াইমুখ ও মাছুলিয়া পৌরঘাটলা পরিদর্শন লাখাইয়ে মৌবাড়ির বেহাল রাস্তা ৩ গ্রামের মানুষের চরম দুর্ভোগ নবীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

চুনারুঘাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। সোমবার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এদিন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বাসুদেব বাড়িসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, দুর্গোৎসব যাতে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সে জন্য সরকার ছুটি বাড়িয়েছে। স্মরণকালের মধ্যে এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ সবার। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com