সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আল্লাহ’র সন্তোষ্টি ও মানুষের ভালবাসা অর্জনের জন্য কাজ করতে চাই-সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মহান আল্লাহ তালার সন্তুষ্টি ও মানুষের ভালবাসা অর্জনের জন্যই মানব কল্যানে কাজ করে যেতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ কষ্ট কিছুটা লাঘব করতে চাই। আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। মৃত্যুর পূর্ব মূহূত পর্যন্ত অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যেতে চাই। এ সকলের সহযোগিতা চাই। তিনি বৃহস্পতিবার সকালে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে উপজেলার হিন্দু সম্প্রদায়ের গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা চেয়ারম্যান ও সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সায়হাম কটন মিলের এম. ডি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার পাল, পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক লিটন রায়, সাবেক কাউন্সিলর সুরঞ্জন পাল, শিক্ষক প্রমোদ মালাকার, হিমাংসু চন্দ্র দেব, হিরেশ ভট্রাচার্য্য, পরিতোষ রায়, দিলীপ কর্মকার, গৌরাঙ্গ দেব নাথ, অজিদ কুমার রায়, দুলাল মেম্বার, কাউন্সিলর বকুল ঋষি, সন্তোষ সরকার, রাজ কুমার সরকার, শ্যামলী দেব মেম্বার প্রমুখ। সভায় পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, বুল্লা ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, নোয়াপাড়া ইউ/পি চেয়ারম্যান এস.এম জাবেদ, আরজু মিয়া মেম্বার, হামিদুর রহমান হামদু, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক প্রেসকাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, আবুল বাশার, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, আফজাল মিয়া, সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, আব্দুর রশিদ মেম্বার, আলফাজ মিয়া, এড.সাজিদুর রহমান সজল, এনায়েতউল্লাহ, মোস্তফা কামাল বাবুলসহ উপজেলার বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com