বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে কুমারীরূপে পূজিত হল কৃত্তিকা চক্রবর্তী মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিম চাষ চুনারুঘাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি দূর্গাপূজায় কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই-এসআরবি-৯ অধিনায়ক কুমারী পূজায় আগতদের মাঝে সৈয়দ মুশফিকের বিশুদ্ধ পানি বিতরণ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু প্রতিমা বিসর্জনের জন্য খোয়াইমুখ ও মাছুলিয়া পৌরঘাটলা পরিদর্শন লাখাইয়ে মৌবাড়ির বেহাল রাস্তা ৩ গ্রামের মানুষের চরম দুর্ভোগ নবীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

লাখাইয়ে পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী শরীফ গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পরোয়ানাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ শরীফ মিয়া (৩২)। তিনি উপজেলার মোড়াকরি গ্রামের সায়েদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শরীফ মিয়াকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে লাখাই থানার একটি মামলায় পরোয়ানা জারি ছিল।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত শরীফ মিয়াকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com