বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেশে মৎস্য সম্পদের প্রসারে সকলের আন্তরিকতা প্রয়োজন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পোনা ও মা মাছ শিকার থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবীদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার হাওরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই আহবান জানান। এমপি আবু জাহির বলেন, হাওরাঞ্চলে মৎস্য সম্পদের প্রসার ঘটাতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। ক্ষেত্রে সকলের আন্তরিকতা প্রয়োজন। নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ব্যবহার থেকে সকলকে বিরত থাকাসহ সংশ্লিষ্ট আইন মেনে চলতে হবে। তাহলেই সরকারের উদ্যোগ সফল হবে। চলতি অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ৩০০ কেজি পোনামাছ অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
এ সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোত্তালিব ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com