মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

উমেদনগর এলাকায় সিএনজি আটকিয়ে ৮ ব্যক্তিকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় সিএনজি অটোরিকশা আটকিয়ে সাবেক মেম্বারসহ ৮ ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে। (৫ সেপ্টেম্বর) রোববার দুপুরে শহরের পৌর এলাকার উমেদনগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের সাবেক মেম্বার আফরোজ মিয়ার গংদের সাথে জলমহাল নিয়ে পূর্বের বিরোধ চলে আসছিল একই গ্রামের এলাজত মিয়ার। এর জের ধরে রোববার দুপুরে আফরোজ মেম্বারসহ তার লোকজন হবিগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা দিতে এসে সিএনজি অটোরিকশা যোগে আসার পথে উমেদনগর এলাকায় এরাজত মিয়ার আত্মীয়রা তাদের গাড়ি আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় মোছাব্বির মিয়া (৫০), ওয়াহিদ মিয়া (৩৫), মোক্তাদির মিয়া (৪০), শ্যামল চন্দ দাশ (৪০) ও ওয়ালিদ মিয়া (৪৩) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত মোসাহিদ মিয়া (৩৫) আফরোজ মিয়া (৪৫) সাহিদ মিয়া (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিঠুন রায় বলেন, আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com